সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

এনবিআরের উদ্যোগ: মোবাইল মার্চেন্টে কর আরোপের পরিকল্পনা

এনবিআর মোবাইল মার্চেন্ট হিসাবে কর আরোপের উদ্যোগ নিয়েছে।

এনবিআরের উদ্যোগ: মোবাইল মার্চেন্টে কর আরোপের পরিকল্পনা

রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এমএফএসের ব্যবসায়িক বা মার্চেন্ট হিসাবে কর আরোপের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্যাট নিবন্ধন বা বিজনেস আইডেনটিফিকেশন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খুলতে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অর্থবিলে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এনবিআরের সূত্রমতে, দেশে বর্তমানে মূসক নিবন্ধন রয়েছে ৭ লাখ ৯২ হাজার প্রতিষ্ঠানের।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জানুয়ারির শেষে দেশে এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহক বা হিসাব সংখ্যা ছিল প্রায় সাড়ে ১৪ কোটি। গবেষণা সংস্থা পিআরআইয়ের হিসাবে, দেশে সচল এমএফএস হিসাবের সংখ্যা ৮ কোটি ৭১ লাখ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এমএফএসের মোট হিসাবের মধ্যে মার্চেন্ট হিসাব রয়েছে ৫ লাখ ৫১ হাজার।

বিজ্ঞাপন