সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ইসলামী ব্যাংকে নগদ সংকট, ২৫০০ কোটি টাকা সহায়তা পেল ব্যাংকটি

ইসলামী ব্যাংক নগদ সংকটে, ২৫০০ কোটি টাকার সহায়তা পেল।

ইসলামী ব্যাংকে নগদ সংকট, ২৫০০ কোটি টাকা সহায়তা পেল ব্যাংকটি

গ্রাহকদের টাকা তোলার হিড়িকে নগদ সংকটে পড়েছে ইসলামী ব্যাংক। সংকটের মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক থেকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ধার বা তারল্য সহায়তা পেয়েছে ব্যাংকটি।

ইসলামী ব্যাংক ১০ হাজার কোটি টাকা চেয়ে আবেদন করেছিল, তবে প্রথম ধাপে ২৫০০ কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে। ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে ঈদের পর থেকে সচেতন গ্রাহক ফোরাম আন্দোলন করছে।

সম্প্রতি ব্যাংকটি থেকে বিপুল পরিমাণ আমানত উত্তোলন করা হয়েছে, যা সংকটকে আরও জটিল করে তুলেছে। গত সপ্তাহে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্প্রতি জানান, ইসলামী ব্যাংককে ঋণ ও আমানতের অনুপাত নির্দিষ্ট সীমা নামিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন