সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে পরিচিতি পেলেন, স্পেসএক্সের শেয়ারের উত্থানে।

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে পরিচিতি পেলেন ইলন মাস্ক। তিনি স্পেসএক্স, টেসলা এবং এক্সের প্রধান। শুক্রবার (১২ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানায়।

মাস্কের রকেট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি স্পেসএক্স শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার প্রথম দিনেই ২০ শতাংশ শেয়ারমূল্য বৃদ্ধি পায়। এর ফলে তিনি এখন পৃথিবীর ইতিহাসের প্রথম ‘ট্রিলিয়নিয়ার’ হিসেবে পরিচিত।

স্পেসএক্সের বাজার মূল্য ২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। কোম্পানিটির প্রতি শেয়ারের প্রাথমিক দাম ছিল ১৩৫ ডলার, যা বাজার খোলার সঙ্গে সঙ্গেই ১৫০ ডলারে পৌঁছায় এবং দিন শেষে ১৬১.১১ ডলারে স্থির হয়।

রেনেসাঁ ক্যাপিটাল নামের একটি গবেষণা প্রতিষ্ঠান জানায়, স্পেসএক্স বাজারে আসার আগে ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। প্রথম দিনের এই উত্থান স্পেসএক্সকে মার্কিন শিল্পের দুই বড় কোম্পানি ওয়ালমার্ট এবং জেনারেল মোটরস-এর সম্মিলিত বাজারমূল্যের চেয়ে বড় করে তুলেছে।

স্পেসএক্স বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেলের কোম্পানি সৌদি আরামকোকে পেছনে ফেলে দিয়েছে। ২০১৯ সালে আরামকোর বাজারমূল্য ছিল ১.৭ ট্রিলিয়ন ডলার।

বর্তমানে স্পেসএক্সে ইলন মাস্কের ৪২ শতাংশ মালিকানা রয়েছে, যা তাকে কোম্পানিটির সব সিদ্ধান্তে একক নিয়ন্ত্রণ দেয়। মাস্কের প্রযুক্তি স্টার্ট-আপ প্রতিষ্ঠা করার ইতিহাস রয়েছে, যার মধ্যে একটি প্রতিষ্ঠান পরবর্তীতে পেপ্যালে পরিণত হয়।

বিজ্ঞাপন