বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলের হামলায় গাজায় মসজিদ ধ্বংস, নিহত ১ ফিলিস্তিনি জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে
আন্তর্জাতিক

মিসৌরিতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ স্কাইডাইভার নিহত

মিসৌরিতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ স্কাইডাইভার নিহত হয়েছেন।

মিসৌরিতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ স্কাইডাইভার নিহত

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ ১২ জন স্কাইডাইভার নিহত হয়েছেন। রবিবার (১৪ জুন) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে একটি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সিঙ্গেল ইঞ্জিনের টার্বোপ্রপ বিমানটি।

বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর প্রয়োজনীয় উচ্চতায় উঠতে ব্যর্থ হয়ে রানওয়ে থেকে প্রায় ৩০০ মিটার দূরে আছড়ে পড়ে। ওই বিমানটি একটি বেসরকারি স্কাইডাইভিং কোম্পানি পরিচালিত ছিল এবং তাদের স্কাইডাইভ করার উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল।

বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে জানান, এটি একটি বড় ধরনের প্রাণহানির ঘটনা। তিনি বলেন, বিধ্বস্ত বিমানটি কোনো বাণিজ্যিক এয়ারলাইনের মালিকানাধীন ছিল না এবং এটি স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার সময় এয়ার ট্রাফিক সার্ভিস দেওয়া হচ্ছিল না। সংস্থাটির একজন মুখপাত্র বলেন, ওই আকাশসীমার ধরন অনুযায়ী বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ রাখা বাধ্যতামূলক ছিল না।

বিজ্ঞাপন