সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিতে বিশ্বনেতাদের স্বাগত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তিতে বিশ্বনেতাদের স্বাগত, সুইজারল্যান্ডে স্বাক্ষরের ঘোষণা।

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিতে বিশ্বনেতাদের স্বাগত

অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তিতে পৌঁছানোর খবর নিশ্চিত হয়েছে। উভয় পক্ষ শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় চুক্তিতে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছেন এবং চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষরের পর আরও আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানান।

বিশ্বনেতারা এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই অগ্রগতিকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যস্থতাকারী দেশগুলো, বিশেষ করে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবকে ধন্যবাদ জানিয়ে এক্স-এ বলেন, এটি ‘সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’।”

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন এবং লেবাননের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব পুনরুদ্ধারের গুরুত্বও তুলে ধরেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই চুক্তিকে স্বাগত জানালেও সতর্ক করে দিয়েছেন যে, চূড়ান্ত স্বাক্ষর না হওয়া পর্যন্ত উত্তেজনা বাড়াতে পারে এমন বক্তব্য ও সম্ভাব্য নাশকতা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সকলকে আহ্বান জানিয়েছেন, এই সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘস্থায়ী শান্তির পথে এগিয়ে যেতে। তবে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগগুলো সমাধানের কথাও উল্লেখ করেছেন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আশা প্রকাশ করেছেন যে এই চুক্তি হরমুজ প্রণালিতে ‘নিরাপদ ও অবাধ নৌচলাচল’ নিশ্চিত করবে এবং ইরানের পারমাণবিক ইস্যুসহ অন্যান্য বিষয় দ্রুত সমাধানের পথ তৈরি করবে।

বিজ্ঞাপন