বুধবার, ০৩ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

তাইওয়ানে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

তাইওয়ানে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট।

তাইওয়ানে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

তাইওয়ানের কাওশিয়ুংয়ের গাংশান বিমানঘাঁটিতে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, যেখানে দু'জন পাইলট নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়।

বিমানটি 'টি-৩৪সি' মডেলের এবং এটি একটি কৃত্রিম ইঞ্জিন বিকল পরিস্থিতি মোকাবেলার মহড়ায় অংশ নিচ্ছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। নিহত পাইলটরা হলেন লেফটেন্যান্ট কর্নেল কুও চুন-নান এবং লেফটেন্যান্ট কর্নেল লু চি-ইউ।

তাইওয়ানের বিমান বাহিনীর কর্মকর্তারা জানান, এই মহড়াটি নিয়মিত দক্ষতা মূল্যায়নের অংশ ছিল, যেখানে প্রশিক্ষক পাইলটের জরুরি পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা যাচাই করা হচ্ছিল। দুর্ঘটনার সময় বিমানটি নির্ধারিত প্রশিক্ষণ এলাকার মধ্যেই ছিল এবং কোনো বিপদসংকেত বা যান্ত্রিক ত্রুটির বার্তা পাওয়া যায়নি।

ঘটনার পর 'টি-৩৪সি' বহরের সকল প্রশিক্ষণ উড্ডয়ন স্থগিত করা হয়েছে এবং বিমানগুলোতে বিশেষ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু লি-শিয়ুং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত দুই পাইলটই অভিজ্ঞ প্রশিক্ষক ছিলেন। কুওর উড্ডয়ন অভিজ্ঞতা ছিল ২ হাজার ১৭০ ঘণ্টার বেশি এবং লুর ২ হাজার ১১৪ ঘণ্টা। তবে দুর্ঘটনার আগে বিমানটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করা হয়েছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিজ্ঞাপন