শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

পশ্চিম তীরে ৮০ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল

পশ্চিম তীরে প্রত্নতাত্ত্বিক স্থানের উন্নয়নের নামে ৮০ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল।

পশ্চিম তীরে ৮০ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ঐতিহাসিক হেরোডিয়াম প্রত্নতাত্ত্বিক স্থানের সংরক্ষণ ও উন্নয়নের নামে ৮০ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল।

পশ্চিম তীরে বেসামরিক বিষয়গুলো পরিচালনাকারী ইসরায়েলি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানায়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষা এবং এলাকাটির উন্নয়নের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঐতিহাসিক হেরোডিয়াম প্রাসাদটি খ্রিস্টীয় প্রথম শতাব্দীর প্রথমার্ধে ইহুদি-রোমান শাসক রাজা হেরোদ নির্মাণ করেছিলেন। এটি ফিলিস্তিনি শহর বেথলেহেমের দক্ষিণ-পূর্বে অবস্থিত।

সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলছে, প্রত্নতত্ত্ব ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের মতে, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শনগুলো ক্ষতির হাত থেকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এর আগে, গত নভেম্বরে, নাবলুসের কাছে অবস্থিত সেবাস্তিয়া প্রত্নতাত্ত্বিক এলাকা ঘিরে প্রায় ১৮০ হেক্টর জমি অধিগ্রহণের ঘোষণা দিয়েছিল ইসরায়েল। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ১৯৬৭ সালের পর এটিই প্রত্নতাত্ত্বিক উদ্দেশ্যে সবচেয়ে বড় ভূমি বাজেয়াপ্তের ঘটনা।

নতুন এই পদক্ষেপ এমন সময় এলো, যখন পশ্চিম তীরে ও গাজায় প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর ওপর সরাসরি ইসরায়েলি বেসামরিক নিয়ন্ত্রণ বাড়ানোর একটি বিতর্কিত বিল পাসের চেষ্টা চলছে। সমালোচকদের মতে, এটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার বৃহত্তর পরিকল্পনার অংশ হতে পারে।

বিজ্ঞাপন