মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রী

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থিওডোসিয়া জেমস কারাম।

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত বিশ্ববিদ্যালয় ছাত্রী

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হওয়ায় শোক প্রকাশ করেছে লেবানন বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

নিহত শিক্ষার্থীর নাম থিওডোসিয়া জেমস কারাম। তিনি সাইদা (সিডন) শহরে পরীক্ষা দিয়ে পরিবারের সঙ্গে বাড়ি ফিরছিলেন, সেই সময় তার বাবার চালানো গাড়িতে হামলা চালানো হয়।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, হামলায় থিওডোসিয়া, তার বাবা ও ভাই নিহত হন। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে বৈরুতের রফিক হারিরি ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং সাইদা অঞ্চলের সব পরীক্ষা আগামী সপ্তাহ পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেয়।

বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তার একাডেমিক ক্ষতি হবে না বলেও আশ্বাস দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন