শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত
আন্তর্জাতিক

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ

লেবাননজুড়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল ও হিজবুল্লাহ।

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, আপাতত দক্ষিণাঞ্চলে হলেও এই যুদ্ধবিরতি লেবাননজুড়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবানন ইস্যুতে তাঁর অবস্থান অপরিবর্তিত রয়েছে। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবাননে হামলা চালিয়েছে।

গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে যুদ্ধবিরতি ঘোষণার পরও উত্তেজনা থেমে থাকেনি, দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলা চলতে থাকে।

এ সপ্তাহে লেবাননে হামলা বৃদ্ধি পায়। সোমবার, বৈরুতের শহরতলিতে নতুন হামলার নির্দেশ দেন নেতানিয়াহু। তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে এই নির্দেশ দেন।

লেবাননসহ বিভিন্ন রণক্ষেত্রে হামলা চলতে থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করে ইরান। পরে, মার্কিন প্রেসিডেন্ট নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেন এবং জানান যে, নেতানিয়াহু বৈরুতের শহরতলিগুলোতে অভিযান বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন।

লেবাননের প্রেসিডেন্ট কার্যালয় যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে, আপাতত দক্ষিণাঞ্চলে হলেও এই যুদ্ধবিরতি লেবাননজুড়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এদিকে, সোমবার লেবাননের সমর্থনে তেহরানে হাজারো ইরানি জড়ো হন। বিক্ষোভকারীরা ইরান ও হিজবুল্লাহর পতাকা নেড়ে জানান, তেহরানের স্বার্থেই বৈরুতের পাশে রয়েছেন তাঁরা।

গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ৩ হাজার ৪০০ জন ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা ১০ হাজারেরও বেশি।

বিজ্ঞাপন