শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ
আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষোভ: নেতানিয়াহুকে 'বদ্ধ পাগল' বললেন

ট্রাম্প নেতানিয়াহুকে 'বদ্ধ পাগল' বলে আখ্যা দেন, লেবাননে আগ্রাসন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ট্রাম্পের ক্ষোভ: নেতানিয়াহুকে 'বদ্ধ পাগল' বললেন

লেবাননে ইসরায়েলের আগ্রাসন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। সোমবার ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে তীব্র ভাষায় সতর্ক করেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, "আপনি পাগল, আমি না থাকলে জেলে থাকতেন।" তিনি অভিযোগ করেন যে, বর্তমান পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে "বদ্ধ পাগল" বলে আখ্যা দেন এবং বলেন, "সবাই এখন তাকে ঘৃণা করছে এবং তার কারণে ইসরায়েলকে ঘৃণা করছে।"

ট্রাম্পের ক্ষোভের আরেকটি কারণ হলো, লেবাননে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার ফলে ইরানের সঙ্গে তার চলমান আলোচনা ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা।

বিজ্ঞাপন