মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ফুটবল বিশ্বকাপের আগে যুদ্ধ চান না ট্রাম্প

ফুটবল বিশ্বকাপের আগে যুদ্ধ চান না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

ফুটবল বিশ্বকাপের আগে যুদ্ধ চান না ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক সমাধানের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত সরাসরি বড় সামরিক সংঘাতে জড়াতে চান না।

বিশেষ করে ফুটবল বিশ্বকাপের আগে তিনি আঞ্চলিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হোক, তা চান না বলে মনে করছেন বিশ্লেষকরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৭ এপ্রিল টানা ৪০ দিনের সংঘাতের পর ইরান-যুক্তরাষ্ট্র অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়।

পাকিস্তানের মধ্যস্থতায় একাধিক দফা পরোক্ষ আলোচনা হলেও, এখনও স্থায়ী কোনো সমঝোতা হয়নি। কূটনৈতিক তৎপরতা চললেও উত্তেজনা অব্যাহত রয়েছে, উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে।

ইরানের আইআরজিসি জানিয়েছে, তারা যেকেনো পরিস্থিতির জন্য প্রস্তুত। কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত আল জাজিরাকে বলেন, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ওয়াশিংটনকে একটি জটিল ভারসাম্যের মধ্যে ফেলেছে।

তিনি বলেন, ট্রাম্প যুদ্ধে যেতে রাজি নন, বিশেষ করে বিশ্বকাপের আগে। বিশ্বকাপ চলাকালে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়া তিনি একেবারেই চান না, যা একটি অস্থায়ী সমঝোতা বা উত্তেজনা প্রশমনের সুযোগ তৈরি করতে পারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শুধু যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নয়, বিশ্ব রাজনীতি ও অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। বড় যুদ্ধ হলে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হতে পারে, যা বৈশ্বিক অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।

ইসরায়েলের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের দাবি, তারা নিজেদের স্বার্থে পরিস্থিতিকে প্রভাবিত করছে। সব মিলিয়ে, নিকট ভবিষ্যতে বড় কূটনৈতিক অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা থাকলেও, পর্দার আড়ালে আলোচনা ও যোগাযোগ চলছে।

বিজ্ঞাপন