মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের আশা, ইরানের সঙ্গে সমঝোতা হবে এক সপ্তাহের মধ্যে

ট্রাম্প আশা প্রকাশ করেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে সমঝোতা হতে পারে।

ট্রাম্পের আশা, ইরানের সঙ্গে সমঝোতা হবে এক সপ্তাহের মধ্যে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি সমঝোতা হওয়ার আশাবাদ প্রকাশ করেছেন। সোমবার (১ জুন) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা হলে চলমান যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হবে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।

তিনি লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে সমস্যার কথা উল্লেখ করে বলেন, “আমি খুব দ্রুত সেটি সমাধান করেছি।” ট্রাম্প জানান, হিজবুল্লাহর সঙ্গে গুলি চালানো বন্ধ করতে তিনি আলোচনা করেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও ফোনালাপে কথা বলার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, “তারা উভয়েই গুলি চালানো বন্ধ করেছে।”

এর আগে, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির প্রস্তাবিত খসড়ায় তৃতীয় দফা সংশোধনের কথা জানায় হোয়াইট হাউস। যদিও সংশোধিত খসড়ার বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে ট্রাম্প দাবি করেন, চুক্তির জন্য ইরান আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।

তবে তেহরান জানায়, দেশের জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কোনো চুক্তিতে সম্মত হবে না।

বিজ্ঞাপন