বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেতানিয়াহুর চাপের মুখে ট্রাম্পের ইরানে সামরিক পদক্ষেপের পরিকল্পনা

ট্রাম্পের ওপর নেতানিয়াহুর চাপ, ইরানে নতুন সামরিক পদক্ষেপের পরিকল্পনা।

নেতানিয়াহুর চাপের মুখে ট্রাম্পের ইরানে সামরিক পদক্ষেপের পরিকল্পনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ইরান বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করার জন্য। ইসরায়েলের নেতাদের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা বিবেচনা করছেন ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ট্রাম্প ইরানে হামলার সম্ভাবনা খুবই কম বললেও তাঁর অবস্থান এখনও চূড়ান্ত হয়নি। এশিয়া সফর শেষে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা, পিকঅ্যাক্স মাউন্টেন, সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং সামরিক ও বেসামরিক নেতাদের উল্লেখ করা হয়েছে। বুধবার ট্রাম্প ফক্স নিউজকে জানান, ১ জানুয়ারির পর পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

নেতানিয়াহু যুদ্ধ শুরুর পক্ষে থাকলেও উপসাগরীয় দেশগুলোর নেতারা ইরানের পাল্টা হামলার আশঙ্কায় সামরিক পদক্ষেপের পরিবর্তে অর্থনৈতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলও এ বিষয়ে বিভক্ত।

ইসরায়েলের মোসাদপ্রধান রোমান গফম্যান যুক্তরাষ্ট্রের কাছে ইরানে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ নিয়ে গোয়েন্দা তথ্য তুলে ধরেছেন। তিনি সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ ও হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্টকমপ্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বুধবার ইসরায়েল সফরে আইডিএফপ্রধান ইয়াল জামির ও গফম্যানের সঙ্গে বৈঠক করেন এবং ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে সৌদি আরবে গিয়ে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেন।

বিজ্ঞাপন