শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে আলোচনা

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরুর আলোচনা করছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে আলোচনা

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরুর বিষয়ে আলোচনা করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গোফম্যান। তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন।

দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকটি ইরানকে ঘিরে চলমান সংঘাতের পরবর্তী পরিস্থিতি এবং সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য অনুষ্ঠিত হয়েছে।

মোসাদপ্রধানের সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গোফম্যানের ওয়াশিংটনে অবস্থানকালে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক ছাড়াও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে।

এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করার বিষয়ে নেতানিয়াহুর প্রচেষ্টার প্রেক্ষাপটে গোফম্যানের বৈঠকগুলো তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

তবে বৈঠকে ঠিক কোন বিষয়গুলো আলোচনা হয়েছে এবং নতুন করে সামরিক অভিযান শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন