জাতিসংঘের পারমাণবিক তত্ত্বাবধানকারী সংস্থা, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA), ইরানকে তার পারমাণবিক স্থাপনায় পরিদর্শন পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে। শুক্রবার সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিতরণ করা একটি প্রতিবেদনে সংস্থাটি বলেছে, এই পদক্ষেপটি ইরানের পারমাণবিক কর্মসূচির তত্ত্বাবধানের জন্য অত্যাবশ্যক।
প্রতিবেদন অনুযায়ী, ইরান জানিয়েছে যে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে পরিদর্শন পুনরায় শুরু করা সম্ভব নয়। গত বছর মার্কিন ও ইসরায়েলি হামলার পর থেকে ইরান খুব সীমিত পরিদর্শন অনুমোদন করেছে।
IAEA-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানকে সীমিত প্রযুক্তিগত ব্যবস্থাগুলি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন, যা পরিদর্শন সফর সম্ভব করে তুলতে পারে এবং নিয়মিত তত্ত্বাবধান পুনরুদ্ধারে সহায়তা করতে পারে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়ি জানান, ইরান পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তিনি মার্কিন ও ইসরায়েলি হামলাকে আইএইএ’র সঙ্গে সহযোগিতা সীমিত করার জন্য দায়ী করেছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইরান আইএইএ-কে জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে চলমান প্রকাশ্য হুমকির কারণে পরিদর্শন পুনরায় শুরু করা সম্ভব নয়।
IAEA জানিয়েছে যে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলি এবং পারমাণবিক উপাদান সম্পর্কে তথ্যের অভাব “বিস্তারজনিত উদ্বেগের বিষয়” এবং এটি “অত্যন্ত জরুরীভাবে সমাধান করা প্রয়োজন।”