শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

বাহরাইনে মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের হামলার দাবি

বাহরাইনে মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের হামলার দাবি, ট্রাম্পের মন্তব্য ও ইরানের প্রতিক্রিয়া।

বাহরাইনে মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের হামলার দাবি

বাহরাইনে অবস্থিত আমেরিকার একটি রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড–আইআরজিসি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে একটি টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা থেকে বিরত রয়েছেন। তিনি দাবি করেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যে আমেরিকা ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে পারে।

ট্রাম্প আরও জানান, একইসাথে যেকোনো সময় যুদ্ধের অবসান ঘটানোর ক্ষমতা রয়েছে আমেরিকার। তিনি বলেন, আঞ্চলিক মিত্রদের অনুরোধে ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছেন, তবে এই অবস্থানের সঙ্গে তিনি পুরোপুরি একমত নন।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে সামরিক বা রসদগত সহায়তা প্রদানকারী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের অংশীদার হিসেবে বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন