রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা জবাবের প্রস্তুতি তেহরানের

ইরানে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছে তেহরান।

ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা জবাবের প্রস্তুতি তেহরানের

যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী রোববারের মধ্যে এই হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। ট্রাম্প বলেন, ওয়াশিংটনকে তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে।

এদিকে, ইরানের সশস্ত্র বাহিনী হামলার প্রস্তুতির কথা জানিয়ে বলেছে, সীমিত আকারে হামলা চালানো হলেও তার জবাব হবে অনেক শক্তিশালী। ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশের সক্ষমতা মার্কিন নৌবাহিনীর নেই।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে করা সমঝোতা ভেস্তে যাওয়ার জন্য ওয়াশিংটন দায়ী। শনিবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দুই পক্ষকেই সমঝোতায় ফিরে আসা উচিত।

বিজ্ঞাপন