শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন হামলার হুমকি: ট্রাম্পের ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার প্রস্তুতির ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নতুন হামলার হুমকি: ট্রাম্পের ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার প্রস্তুতির কথা জানিয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সম্প্রতি চালানো হামলার পর যুক্তরাষ্ট্র যেকোনো সময় বড় ধরনের হামলা চালাতে প্রস্তুত রয়েছে।

ট্রাম্প উল্লেখ করেন, "গত রাতে আমরা তাদের রাডার ব্যবস্থার চেয়েও অনেক বেশি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছি। সেটি অত্যন্ত শক্তিশালী ও বিধ্বংসী একটি আক্রমণ ছিল।" তিনি আরও বলেন, "আমরা যেকোনো সময় এবং যখনই চাইব, ইরানে আবারও অনুরূপ হামলা চালাতে প্রস্তুত রয়েছি।"

এদিকে, ট্রাম্প হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে 'ট্রাম্প প্রণালি' রাখার প্রস্তাব দেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, "এখন যেহেতু এটি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে, আমাদের কি হরমুজ প্রণালির নাম পরিবর্তন করা উচিত নয়?"

হোয়াইট হাউসের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে উপসাগরীয় অঞ্চলের মানচিত্র প্রকাশ করা হয়েছে, যেখানে আন্তর্জাতিক এই সমুদ্রপথকে ট্রাম্প প্রণালি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ট্রাম্পের এই পদক্ষেপের পেছনে রয়েছে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক চাপ। তিনি দীর্ঘ ছয় মাস ধরে চলা সংঘাত ও আকাশছোঁয়া তেলের দামের কারণে চাপের মুখে রয়েছেন।

বিজ্ঞাপন