সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অস্ট্রেলিয়ার এমপি হেলেন হেইন্স গুরুতর আহত, তদন্ত চলছে কানাডার সামরিক ঘাঁটিতে ঘাসের আগুনে চার সৈন্যের মৃত্যু কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে নতুন নৌ-মাইন পাতার দাবি ইরানের

হরমুজ প্রণালিতে নতুন নৌ-মাইন পাতার দাবি করেছে ইরান, মার্কিন নিয়ন্ত্রণের দাবিকে উপহাস করেছে।

হরমুজ প্রণালিতে নতুন নৌ-মাইন পাতার দাবি ইরানের

হরমুজ প্রণালিতে অতিরিক্ত নৌ-মাইন পাতার দাবি করেছে ইরান। দেশটি মার্কিন নিয়ন্ত্রণের দাবিকে উপহাস করে নাকচ করেছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি জানান, বুধবার রাতের অভিযানে হরমুজ প্রণালির দক্ষিণে অবৈধ পথগুলোতে আরও নৌ-মাইন পাতা হয়েছে।

জুলফাগারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলপথটির নাম পরিবর্তন করে 'ট্রাম্প প্রণালী' রাখার প্রস্তাবকে উপহাস করে বলেন, মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান তদারককারী মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একমাত্র যে পদক্ষেপটি নিতে পারে তা হলো ফটোশপ ব্যবহার করে হরমুজের নাম পরিবর্তন করা।

তিনি রসিকতা করে বলেন, ওয়াশিংটনও একইভাবে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে এই পথ দিয়ে পার করানোর জন্য ফটোশপ ব্যবহার করতে পারে।

বিজ্ঞাপন