যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে মার্কিন প্রশাসন।
ট্রাম্পের এই মন্তব্য আসে ইরান কর্তৃক তথাকথিত ‘বোমা’ হামলার পরিকল্পনার খবর প্রকাশিত হওয়ার পর। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি বাস্তবায়নের চেষ্টা করা হলে তেহরানকে এর জন্য চরম মূল্য দিতে হবে।
তিনি আরও বলেন, ‘তাদের এমন মূল্য দিতে হবে, যা এর আগে অন্য কোনো দেশকে দিতে হয়নি। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। কারণ, তারা আসলে পাগল।’
ট্রাম্পের এই বক্তব্য ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর পর সামনে এসেছে। তবে, হামলার পরিকল্পনা নিয়ে প্রকাশিত অভিযোগের পক্ষে কোনো বিস্তারিত প্রমাণ বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য তিনি তুলে ধরেননি।