মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকি দিয়েছেন। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামনে দুটি পথ খোলা রয়েছে।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, একদিকে ইরানের সঙ্গে দ্রুত সমঝোতা আসতে পারে, অন্যদিকে ইরানকে ধ্বংস করে দেওয়ারও সম্ভাবনা রয়েছে। তিনি উল্লেখ করেন, "যেভাবেই হোক, খুব শিগগিরি যুদ্ধের সমাপ্তি ঘটবে।"
এছাড়া, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের নৌ-বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে অকার্যকর করেছে।
এদিকে, ইরান চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রের কাছে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে পাল্টা প্রস্তাব পেলেও সংকট এখনও কাটেনি।