শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ছয় আরোহী নিহত

জিম্বাবুয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, ছয় আরোহীর মৃত্যু হয়েছে।

জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ছয় আরোহী নিহত

জিম্বাবুয়ের রাজধানী হারারের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দেশটির মশোনাল্যান্ড পূর্ব প্রদেশের মারোন্দেরা জেলার একটি গ্রামীণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় চার যাত্রী এবং দুই ক্রু সদস্য নিহত হন।

সরকারের মুখপাত্র নিক মাংগোয়ানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।

এদিকে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

বিজ্ঞাপন