শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে।

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ

ইয়েমেনের তাইজের পূর্বাঞ্চলে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। আল-মাকাত্রা এলাকায় হুতিদের হামলার খবর পাওয়া গেছে।

হামলার সময় ভারী ও মাঝারি অস্ত্র, কামান এবং বিমান ব্যবহার করা হয়েছে। দক্ষিণ ইয়েমেনের লাহিজ গভর্নেটরের আল মাকাত্রা এলাকায় এই হামলা চালানো হয়।

একটি সামরিক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে হুতিদের সামরিক তৎপরতা ও প্রস্তুতি লক্ষ্য করা যায়। শনিবার রাত ২টার দিকে ওই এলাকায় হামলা শুরু হয়।

হামলার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হুতিরা ওই এলাকার ওপর একটি নজরদারি ড্রোন উড়ায়। সরকারি বাহিনীর সদস্যরা ড্রোনটি ধ্বংস করার চেষ্টা করেন, এরপর ভোরে হামলা চালানো হয়।

বিজ্ঞাপন