সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ১৬ সেনা নিহত

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ১৬ সরকারি সেনা নিহত হয়েছে।

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ১৬ সেনা নিহত

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে হুতি বিদ্রোহীদের সাথে সংঘর্ষে অন্তত ১৬ জন সরকারি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন, জানায় বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মন্ত্রী ওয়ালিদ আল-কুদাইমি জানান, জাবাল দাব্বাস এলাকায় নিজেদের অবস্থানে থাকার সময় এসব সেনা সদস্য হতাহত হন।

তিনি দাবি করেন, সংঘর্ষে অর্ধশতাধিক হুতি যোদ্ধা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে গোষ্ঠীটির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

শুক্রবার রাতে হুতি যোদ্ধারা আকস্মিক হামলা চালিয়ে কিছু সরকারি অবস্থান দখল করে নেয়। পরে সরকারি বাহিনী পাল্টা হামলা চালিয়ে শনিবার ভোরের মধ্যে সেসব এলাকা পুনর্দখল করে।

বিজ্ঞাপন