রাজধানী রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে, হুতিদের ছোড়া দুইটি ড্রোন মাঝ-আকাশে ধ্বংস করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে কোনো হতাহত হয়েছে কিনা, তা জানা যায়নি।
এদিকে, ইয়েমেনের লাহিজে হুতিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এই হামলায় বেশ কয়েকজন সরকারি সেনা হতাহত হয়েছে এবং অনেক সামরিক যান ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি।
সম্প্রতি ইয়েমেনের বিভিন্ন অঞ্চল দখল নিয়ে সেনাবাহিনী ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াই তীব্র হয়েছে।