শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্টের কঠোর বার্তা: 'ট্রাম্পের সামনে মাথা নত করবে না'

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘে ট্রাম্পের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন।

ইরানের প্রেসিডেন্টের কঠোর বার্তা: 'ট্রাম্পের সামনে মাথা নত করবে না'

জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন।

পেজেশকিয়ান অভিযোগ করেন, ইরানের স্কুল, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে তুলে ধরলেও বাস্তবে ইরানিরাই সন্ত্রাসের শিকার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির একদিন পর পেজেশকিয়ান জানান, ‘ট্রাম্পের সামনে কখনো মাথা নত করবে না তেহরান।’

হরমুজ প্রণালির প্রসঙ্গে তিনি বলেন, কোনো দেশই এই জলপথ ব্যবহার করে ইরানের ওপর চাপ সৃষ্টি বা আগ্রাসন চালাতে পারবে না। তবে আঞ্চলিক নিরাপত্তায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন তিনি।

পেজেশকিয়ানের ভাষণ শুরুর কয়েক মিনিটের মধ্যেই অধিবেশন কক্ষে থাকা একমাত্র মার্কিন প্রতিনিধি হল ত্যাগ করেন। তিনি বলেন, ‘আমরা নিজেদের রক্ষার জন্য শক্তিশালী হতে চাই, আগ্রাসন চালানোর জন্য নয়।’

তিনি আরো বলেন, ‘আমরা উন্নয়নের জন্য জ্বালানি চাই, বোমা তৈরি, ধ্বংসযজ্ঞ বা অন্যদের হুমকি দেওয়ার জন্য নয়। ইরানকে এতটা শক্তিশালী হতে হবে, যাতে কেউ আমাদের অস্তিত্ব ও অগ্রগতিকে হুমকি দিতে না পারে।’

পেজেশকিয়ান ট্রাম্পকে সতর্ক করে বলেন, ‘হুমকি দিয়ে আমাদের জনগণকে কখনো আত্মসমর্পণে বাধ্য করা যাবে না।’

বিজ্ঞাপন