শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ইরান।

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নতুন যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইরানের সর্বোচ্চ নেতার সামরিক বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি এই তথ্য জানান।

সাফাভি বলেন, বর্তমানে যুদ্ধ পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পরবর্তী পর্যায়ে এই রণাঙ্গন ভারত মহাসাগর বা অন্য কোথাও পৌঁছাতে পারে।

ইরানের সশস্ত্র বাহিনী বিভিন্ন পরিস্থিতির জন্য পরিকল্পনা প্রস্তুত রেখেছে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মনোভাব সম্পর্কে ইরান জানে না।

সাফাভি আরও বলেন, দেশের স্থাপনা বা জাতীয় স্বার্থের ওপর যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলার ক্ষেত্রে ইরানি বাহিনী সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে। সেক্ষেত্রে সংঘাতের পরিধি আরও বাড়বে।

বিজ্ঞাপন