দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে হামলা ও মায়ফাদুন শহরের সৌর প্যানেলে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এই তথ্য জানায়।
এনএনএ জানায়, মায়ফাদুন, জাওতার আল-শারকিয়াহ এবং ওয়াদি আল-সালুকি শহরের মধ্যবর্তী এলাকায় হামলা চালানো হয়েছে। বারাচিত ও বেইত ইয়াহুন শহরেও কামান হামলার ঘটনা ঘটেছে।
সৌর প্যানেলে বোমাবর্ষণের ফলে প্যানেলগুলোতে আগুন ধরে যায়। একই সময়ে দক্ষিণ লেবাননের বারাচিত শহরের আবদ আল-নাবি এলাকায় ব্যাপক বোমাবর্ষণ চালানো হয়।
এছাড়া, টায়ার জেলার আল-মানসুরি শহরেও দ্বিতীয়বারের মতো বোমাবর্ষণ করা হয়েছে। ভোরের দিকে ওই এলাকায় কামান হামলার খবর পাওয়া যায়।