১১ বছর পর যুক্তরাষ্ট্র সফরে আসেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার জয়েন্ট বেস অ্যান্ড্রুসে শি জিনপিংকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এসময় ট্রাম্পের সাথে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। চীনা প্রেসিডেন্টকে ২১ বার তোপধ্বনি ও সামরিক বিমান ফ্লাইওভারের মাধ্যমে স্বাগত জানানো হয়, যা মার্কিন ইতিহাসে বিরল একটি ঘটনা।
জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার পর ট্রাম্প ও শি ওয়াশিংটন ডিসির উদ্দেশে জয়েন্ট বেস অ্যান্ড্রুস ত্যাগ করেন। আজ দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে শুল্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইরান যুদ্ধ এবং তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে, শি জিনপিংয়ের সফরের আগে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দুই দেশের মধ্যে বাণিজ্যিক যুদ্ধবিরতির মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন। নভেম্বরে এই সমঝোতার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।