শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার ৩ সম্ভাব্য পরিণতি তুলে ধরলেন ট্রেজারি সেক্রেটারি

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার তিনটি সম্ভাব্য পরিণতি তুলে ধরেছেন।

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার ৩ সম্ভাব্য পরিণতি তুলে ধরলেন ট্রেজারি সেক্রেটারি

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে চলমান কঠোর অর্থনৈতিক ও কৌশলগত অবরোধের তিনটি সম্ভাব্য পরিণতি তুলে ধরেছেন।

বেসেন্ট দাবি করেন, ইরানের ৮০ থেকে ৯০ শতাংশের বেশি আন্তর্জাতিক বহির্গামী ফ্লাইট ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, জাতিসংঘে আসা ইরানি প্রতিনিধি দলের সদস্যদের দেশে ফিরে যাওয়ার বিষয়টি এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

হরমুজ প্রণালি ও সাগরে তেলবাহী ট্যাংকার লক্ষ্যবস্তু হওয়ার খবরের বিষয়ে তিনি মন্তব্য করেন, বেশিরভাগ ট্যাংকার এখনও স্বাভাবিকভাবে চলাচল করছে।

বেসেন্ট ইরানকে সহায়তাকারী বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমরা প্রতি দিন এবং প্রতি সপ্তাহে আপনাদের কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব এবং ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করব।"

তিনি বলেন, ইরানের ওপর এই বহুমুখী চাপের চূড়ান্ত ভবিষ্যৎ তিনটি সম্ভাব্য পরিস্থিতির যেকোনো একটি তৈরি করতে পারে। প্রথমত, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপের ফলে তেহরানের ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ও ভাঙন সৃষ্টি হতে পারে।

দ্বিতীয়ত, সংকটের মুখে ইরানের সাধারণ জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান বা বিদ্রোহ দেখা দিতে পারে। তৃতীয়ত, ইরান যদি সংঘাত পরিহার করে নতুন সমঝোতায় পৌঁছাতে চায়, তবে সেই চুক্তির শর্তগুলো মেনে চলতে বাধ্য হবে।

বিজ্ঞাপন