বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান

রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আহ্বান জানানো হয়েছে।

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান

রোহিঙ্গা সংকট এখনও শেষ হয়নি উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাস্তুচ্যুত এই জনগণের টেকসই, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জোরালো আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত এক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে এই আহ্বান জানানো হয়।

সাইড ইভেন্টে বক্তারা দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির একটি স্থায়ী ও সম্মানজনক সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে, রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাভিত্তিক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য উপযোগী পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনায় বলা হয়, বছরের পর বছর ধরে নিজ ভূমি থেকে বিতাড়িত হয়ে আশ্রিত জীবনযাপন করলেও এই মানবিক সংকট থেকে বিশ্ববাসীর মনোযোগ ফিকে হতে দেওয়া যাবে না। সংকট সমাধানে বিশ্বনেতাদের রাজনৈতিক দৃষ্টি ও দায়বদ্ধতা বজায় রাখতে হবে এবং আশ্রয় নেওয়া শরণার্থী ও তাদের স্বাগতিক স্থানীয় জনগণের জন্য বৈশ্বিক সহায়তা অব্যাহত রাখতে হবে।

বক্তারা অতীতে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের জন্য অপরাধীদের উপযুক্ত জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন। তারা উল্লেখ করেন, মাতৃভূমিতে নিরাপদ প্রত্যাবাসনের প্রক্রিয়া ও শর্তাবলি নির্ধারণের ক্ষেত্রে রোহিঙ্গা জনগণের সক্রিয় ও অর্থবহ কণ্ঠস্বর নিশ্চিত করা প্রয়োজন।

বিজ্ঞাপন