বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

স্পেনের প্রধানমন্ত্রী গাজায় ইসরায়েলের 'গণহত্যা'র নিন্দা জানালেন

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন।

স্পেনের প্রধানমন্ত্রী গাজায় ইসরায়েলের 'গণহত্যা'র নিন্দা জানালেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের বিরুদ্ধে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জাতিসংঘে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি গাজার পরিস্থিতিকে প্রকাশ্য ও দ্ব্যর্থহীনভাবে 'গণহত্যা' হিসেবে আখ্যা দেন।

২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া এক ভাষণে সানচেজ বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যে নির্মম গণহত্যা চালিয়ে যাচ্ছেন, স্পেন তার নিন্দা জানাতে কোনো রাখঢাক করেনি।

সানচেজ স্পষ্ট করে জানান, স্পেন গত আট বছর ধরে যেকোনো ধরনের আগ্রাসী যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছে। তিনি বলেন, "আগ্রাসন যেখানেই শুরু হোক—তা ইউক্রেন, লেবানন বা ইরান—স্পেন সর্বদা যুদ্ধের বিপক্ষে।"

তিনি আরও বলেন, স্পেন সামরিক ব্যয় বাড়ানোর বিরুদ্ধে এবং জাতিসংঘ সনদের পরিপন্থী যেকোনো আক্রমণ ঠেকাতে সম্ভাব্য সবকিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সানচেজ জানান, তার সরকার রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এবং ইসরায়েলের নেতানিয়াহু সরকারের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আন্তর্জাতিক আইনের বরখেলাপ করে কোনো ধরনের আগ্রাসন পরিচালনার জন্য স্পেনের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার ব্যাপারেও কঠোর অবস্থান ব্যক্ত করেন।

বিজ্ঞাপন