বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জাতিসংঘে ইরানি প্রেসিডেন্টের বক্তব্যে মার্কিন প্রতিনিধির ওয়াকআউট

জাতিসংঘে ইরানি প্রেসিডেন্টের বক্তব্যের মাঝে মার্কিন প্রতিনিধির ওয়াকআউটের ঘটনা ঘটেছে।

জাতিসংঘে ইরানি প্রেসিডেন্টের বক্তব্যে মার্কিন প্রতিনিধির ওয়াকআউট

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। এসময় মার্কিন প্রতিনিধি সভাকক্ষ ত্যাগ করেন।

মঙ্গলবার ট্রাম্প ইরানকে 'সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক' হিসেবে আখ্যায়িত করার পর বুধবার পজেশকিয়ান ইরানের পক্ষে কড়া ভাষায় প্রতিবাদ জানান। তিনি বলেন, 'মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী হিসেবে বর্ণনা করেছেন, অথচ আমরা প্রতিনিয়ত সন্ত্রাসের শিকার।'

পজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের সমালোচনা করে অভিযোগ করেন, মার্কিন ও ইসরায়েলি অস্ত্র ব্যবহার করে স্কুলে বোমা হামলা চালানো হয়েছে, যার ফলে অসংখ্য নিষ্পাপ শিশু প্রাণ হারিয়েছে।

তিনি ইরানের প্রতিরক্ষা অবস্থান তুলে ধরে বলেন, 'ইরান কখনো মাথা নত করেনি এবং করবেও না। আমরা কেবল আত্মরক্ষার জন্য পদক্ষেপ নিয়েছি।'

পজেশকিয়ানের বক্তব্য চলাকালে অধিবেশন কক্ষে উত্তেজনা সৃষ্টি হয় এবং মার্কিন প্রতিনিধিদল ওয়াকআউট করে বেরিয়ে যায়। এই ঘটনার ফলে জাতিসংঘ সাধারণ পরিষদে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন