জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন যে, তাঁর দেশ পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ত্যাগ করবে না।
বুধবার দেওয়া বক্তৃতায় পেজেশকিয়ান বলেন, "পারমাণবিক বিজ্ঞান এবং শান্তিপূর্ণ প্রযুক্তি ত্যাগ করবে না ইরান।" তিনি আরও উল্লেখ করেন যে, "পারমাণবিক জ্ঞানে কেবল কয়েকটি দেশের একচেটিয়া অধিকার আছে - এটা ইরান মানে না।"
ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান বলেন, মিনাব স্কুল ও স্টেডিয়ামে নিরস্ত্র মানুষের ওপর মার্কিন বাহিনীর বোমা হামলার কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন যে, ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের রক্ষা করেছিল এবং আত্মরক্ষার জন্য শক্তি প্রয়োজন ছিল।
পেজেশকিয়ান বলেন, "যখন আপনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আত্মরক্ষা করেন, তখন তারা সেটিকে ‘সন্ত্রাসবাদ’ এবং ‘অঞ্চলের অনিরাপত্তা সৃষ্টি’ বলে আখ্যায়িত করে।"
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এর পরিদর্শকদের ইরানে প্রবেশের বিষয়ে তিনি বলেন, "ইসরায়েলের নিজস্ব পারমাণবিক বোমা রয়েছে, কিন্তু কখনও সেটি পরিদর্শন করা হয়নি। অথচ তারা ইরানকে পরিদর্শন করছে।"
প্রেসিডেন্ট পেজেশকিয়ান দৃঢ়তার সাথে জানান যে, ইরান শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না। জাতিসংঘের সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে তিনি 'আধিপত্যবাদী আচরণ' এবং 'দম্ভের' বহিঃপ্রকাশ হিসেবে চিহ্নিত করেন।
পেজেশকিয়ান বলেন, "ট্রাম্পের হুমকি ইরানি জাতিকে আরও ঐক্যবদ্ধ করবে এবং এ জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে।"