বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেতানিয়াহুকে 'যুদ্ধাপরাধী' আখ্যা নিউইয়র্কের মেয়রের

নিউইয়র্কের মেয়র নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ও গণহত্যার স্থপতি আখ্যা দিয়েছেন।

নেতানিয়াহুকে 'যুদ্ধাপরাধী' আখ্যা নিউইয়র্কের মেয়রের

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ও গণহত্যার স্থপতি হিসেবে আখ্যা দিয়েছেন।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক শেষে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, নেতানিয়াহুকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গ্রেপ্তার করা উচিত।

মামদানি আরও উল্লেখ করেন, "নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং ফিলিস্তিনি জনগণের ওপর চলা ভয়াবহ গণহত্যার স্থপতি।"

এদিকে, নেতানিয়াহু মামদানির মন্তব্যের জবাবে বলেন, তিনি জাতিসংঘে গিয়ে ইসরায়েলের বীর সেনাদের সত্য গল্প তুলে ধরবেন এবং মামদানির আসল রূপ উন্মোচন করবেন।

নেতানিয়াহুর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার।

বিজ্ঞাপন