মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেতানিয়াহুকে গ্রেফতারের পরিকল্পনা নিউইয়র্ক সিটির মেয়রের

নেতানিয়াহুকে গ্রেফতারের আইনগত সুযোগ নিয়ে আলোচনা করছেন নিউইয়র্ক সিটির মেয়র মামদানি।

নেতানিয়াহুকে গ্রেফতারের পরিকল্পনা নিউইয়র্ক সিটির মেয়রের

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্কে আসার সম্ভাবনা সামনে রেখে তাকে গ্রেফতারের আইনগত সুযোগ নিয়ে আলোচনা করছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

মামদানি সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমসের অনুষ্ঠান দ্য ইন্টারভিউ-এ বলেন, 'আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জায়গা দ্য হেগে।' তিনি উল্লেখ করেন, 'তিনি একজন যুদ্ধাপরাধের অভিযুক্ত। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে অভিযোগ এনেছে।'

মামদানি আরও জানান, গত কয়েক বছরে নেতানিয়াহুর কর্মকাণ্ডের পরিণতি বিবেচনায় অনেকেই তার বিরুদ্ধে একই মত পোষণ করছেন। তবে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে তিনি কি না পুলিশ বিভাগকে নির্দেশ দিয়ে নেতানিয়াহুর মতো কোনো বিদেশি রাষ্ট্রনেতাকে আটক করার আইনগত ক্ষমতা রাখেন, সে বিষয়ে এখনও নিশ্চিত নন।

তিনি বলেন, 'এই বিষয়টি স্পষ্ট করতে আমি নিউইয়র্ক সিটির আইন বিভাগের সঙ্গে সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছি।' তার দফতর বর্তমানে যুক্তরাষ্ট্রের আইন এবং স্থানীয় প্রশাসনিক ক্ষমতার আওতায় পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে।

আগামী সেপ্টেম্বরে, জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের নিউইয়র্কে আসার কথা রয়েছে। নেতানিয়াহু সেখানে উপস্থিত হলে তাকে ঘিরে আইসিসির গ্রেফতারি পরোয়ানা এবং সেটি কার্যকরের প্রশ্ন আন্তর্জাতিক আলোচনায় উঠে আসতে পারে।

বিজ্ঞাপন