মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরকে মূল্যহীন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক লিখিত বিবৃতিতে তিনি এই কথা জানান।
বিবৃতিতে খামেনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ সংক্রান্ত স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র কর্তৃক বারবার লঙ্ঘিত হয়েছে, যা প্রমাণ করে যে ট্রাম্পের স্বাক্ষর সম্পূর্ণ মূল্যহীন এবং বিশ্বাসযোগ্যতাহীন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে যে, ইরানি জাতি এবং প্রতিরোধ ফ্রন্ট তাদের জন্য একটি অবিস্মরণীয় শিক্ষা রেখে গেছে।
এদিকে, গত সপ্তাহে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর উভয় দেশ পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, যা সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছে।