মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নিউইয়র্কে নেতানিয়াহুর গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আলোচনা

নেতানিয়াহুর নিউইয়র্ক সফরে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

নিউইয়র্কে নেতানিয়াহুর গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে আলোচনা

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

নিউইয়র্ক টাইমসের ‘দ্য ইন্টারভিউ’ পডকাস্টে শনিবার শহরটির মেয়র জোহরান মামদানি এ কথা জানান। তিনি নেতানিয়াহুকে একজন যুদ্ধাপরাধী অভিহিত করে বলেন, ‘ইসরায়েলি প্রধানমন্ত্রীর স্থান হবে হেগ শহরে।’

হেগ শহরে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদর দপ্তর অবস্থিত, যেখানে গুরুতর অপরাধে অভিযুক্তদের বিচার করা হয়।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানান, নেতানিয়াহু আগামী ২২ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন।

আইসিসি ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

বিজ্ঞাপন