জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সময় বিভিন্ন দেশের প্রতিনিধিরা কক্ষ ত্যাগ করেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই প্রতিনিধিরা পোডিয়ামের কাছে থেকে বেরিয়ে যান।
নেতানিয়াহু এ ঘটনার পর প্রতিনিধিদের ‘নৈতিকভাবে কাপুরুষ’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, যারা তার বক্তব্যের সঙ্গে একমত নন, তাদের কক্ষে না থেকে বেরিয়ে যাওয়া উচিত। পাশাপাশি কক্ষে থেকে যাওয়া বিরোধীদেরও ওয়াকআউট করার আহ্বান জানান তিনি।
এ সময় ইসরায়েলি প্রতিনিধিদল নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে দেশটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে।
জাতিসংঘের একটি তদন্ত কমিশন গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে, যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়।
এর পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজার ৯২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।