শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় ৪ জন নিহত

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় ৪ জন নিহত হয়েছে।

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় ৪ জন নিহত

আফগানিস্তানের তিনটি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মুজাহিদ জানান, কান্দাহার, পাক্তিয়া ও খোস্ত প্রদেশে এই হামলাগুলো চালানো হয়। এটি চলতি সপ্তাহে পাকিস্তানের দ্বারা আফগানিস্তানের অভ্যন্তরে দ্বিতীয়বার বিমান হামলার ঘটনা, এর আগে সোমবার কুনারে তিনজন নিহত হয়েছিলেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, বুধবার পাকিস্তানের অভ্যন্তরে আফগান ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। তিনি জানান, ওই ড্রোন শনাক্ত ও নিষ্ক্রিয় করার পর ইসলামাবাদ আফগানিস্তানের ১০টি স্থানে সুনির্দিষ্ট বিমান ও ড্রোন হামলা চালিয়েছে।

তারার উল্লেখ করেন, পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রকাশ্য লঙ্ঘন হয়েছে। অন্যদিকে, পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানায়, তোরখাম সীমান্তের কাছে এবং আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত এলাকায় অন্তত আটটি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে।

পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোনকে তাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর আগেই শনাক্ত, অনুসরণ এবং নিষ্ক্রিয় করেছে।

বিজ্ঞাপন