শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান কর্তৃক সংযুক্ত আরব আমিরাতগামী সব ফ্লাইট বাতিল

ইরান সংযুক্ত আরব আমিরাতগামী সব ফ্লাইট বাতিল করেছে।

ইরান কর্তৃক সংযুক্ত আরব আমিরাতগামী সব ফ্লাইট বাতিল

ইরান গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত থেকে সংযুক্ত আরব আমিরাতগামী সমস্ত ফ্লাইট বাতিল করেছে। এ তথ্য বৃহস্পতিবার ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) জানিয়েছে।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার এক মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, তুর্কমেনিস্তান ইরানি বিমান সংস্থাগুলোকে তাদের আকাশসীমা দিয়ে উড়ার অনুমতি না দেওয়ায় তেহরান-দুশানবে রুটের একটি ফ্লাইট তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়েছে।

মুখপাত্রের মতে, তুর্কমেনিস্তান কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে ফ্লাইটটি গন্তব্যে অবতরণ করতে পারেনি। এর ফলে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিমান চলাচলে অস্থিরতা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন