নিউইয়র্কে কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ মঙ্গলবার এ বিষয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক সাড়া পাওয়ার কথা জানান।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এই আলোচনা যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা আশা করছি, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক সাড়া আসবে।"
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ইরানকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি এবং আটকে থাকা তহবিলের ব্যবহারের সুযোগ দেওয়ার প্রস্তাবের বিষয়ে মন্তব্য করে বলেছেন, এটি ভিত্তিহীন।
অন্যদিকে, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালীন গত রোববার গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন।