মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেপালে হিমবাহ ধসের পর বন্যা ও ভূমিধসে বিপর্যয়

নেপালে হিমবাহ ধসের পর বন্যা ও ভূমিধসের কারণে অর্থনীতি বিপর্যস্ত।

নেপালে হিমবাহ ধসের পর বন্যা ও ভূমিধসে বিপর্যয়

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপর্যস্ত নেপাল। সম্প্রতি হিমবাহ ধসে দেড় হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটার পর, ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধস দেশটির অর্থনীতিতে নতুন বিপর্যয় ডেকে এনেছে।

নেপালের প্রধান মহাসড়কগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে দেশের পর্যটন খাতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা নেপালের জিডিপিতে প্রায় ৮ শতাংশ অবদান রাখে।

দেশটির অর্থনীতিতে পর্যটন খাতের ওপর নির্ভরশীল অন্তত ১০ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান রয়েছে। তবে, গত আগস্ট থেকে লাগাতার দুর্যোগের ফলে পর্যটন মৌসুমে বিদেশি পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে কমেছে।

সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত নেপালে পর্যটনের ভরা মৌসুম হলেও, নিরাপত্তার শঙ্কায় বেশিরভাগ বিদেশি পর্যটক তাদের সফর বাতিল করেছেন। যুক্তরাজ্য সরকার নেপাল ভ্রমণের জন্য নাগরিকদের সতর্ক করেছে, ফলে চিতওয়ানের মতো পর্যটন এলাকায় বুকিং বাতিলের হার ৮০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, কোভিডের পর এই প্রাকৃতিক দুর্যোগের কারণে নেপাল আবারও লকডাউনের মুখে পড়তে পারে, যা দেশের অর্থনীতিতে গভীর অনিশ্চয়তা সৃষ্টি করছে।

বিজ্ঞাপন