শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বশক্তির ভারসাম্য বদলে যাচ্ছে, এশিয়ার নতুন ভূমিকা

বিশ্বশক্তির ভারসাম্য পরিবর্তিত হচ্ছে, এশিয়ার দেশগুলো নতুন ভূমিকা নিতে চাইছে।

বিশ্বশক্তির ভারসাম্য বদলে যাচ্ছে, এশিয়ার নতুন ভূমিকা

বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্য পরিবর্তিত হচ্ছে। এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলো নিজেদের প্রতিনিধিত্ব আরও জোরদার করতে চায়।

নতুন বৈশ্বিক কাঠামোর প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে চীন। বেইজিংয়ের মতে, তাদের গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ (জিজিআই) একটি ভারসাম্যপূর্ণ ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা তৈরি করতে সক্ষম।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক ব্যবস্থার কেন্দ্রে পশ্চিমা শক্তিগুলো ছিল। জাতিসংঘ, বিশ্বব্যাংক, আইএমএফের মতো প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রভাব ছিল সবচেয়ে বেশি। তবে গত কয়েক দশকে বৈশ্বিক অর্থনৈতিক চিত্র পরিবর্তিত হয়েছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভের ঘোষণা দেন। তিনি বলেন, এর লক্ষ্য বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থাকে ভেঙে ফেলা নয়, বরং সব দেশের জন্য সমান অংশগ্রহণের সুযোগ তৈরি করা।

জিজিআইয়ের মূল ধারণাগুলোর একটি হলো রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতা। বেইজিং দাবি করে, বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে গ্লোবাল সাউথের দেশগুলোর ভূমিকা বাড়ানো প্রয়োজন।

এই উদ্যোগের সঙ্গে গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভের মতো কর্মসূচি যুক্ত হয়েছে। গত এক বছরে জিজিআইকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে।

তবে এই উদ্যোগ নিয়ে বিতর্কও রয়েছে। সমালোচকরা বলেন, চীন বৈশ্বিক প্রতিষ্ঠান সংস্কারের কথা বললেও নিজেদের কৌশলগত প্রভাব বাড়াতে চাইছে।

বিজ্ঞাপন