মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

দক্ষিণ ইরানে মার্কিন হামলায় নিহত দুই কিশোরীর নাম প্রকাশ

দক্ষিণ ইরানে মার্কিন হামলায় নিহত দুই কিশোরীর নাম প্রকাশ করেছে ইরান।

দক্ষিণ ইরানে মার্কিন হামলায় নিহত দুই কিশোরীর নাম প্রকাশ

দক্ষিণ ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় নিহত দুই কিশোরীর নাম প্রকাশ করেছে ইরান।

ভারতে অবস্থিত ইরানি দূতাবাস এক্স-এ একটি পোস্টের মাধ্যমে দুই কিশোরীর নাম ও ছবি প্রকাশ করে। নিহত কিশোরীরা হলেন সোগান্দ দারমান্দ ও ফাতেমেহ জাহরা আকবারি।

রোববার (১৯ জুলাই) আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ ইরানের বন্দর খামিরের একটি সেতুতে মার্কিন বিমান হামলায় নিহত সাতজন বেসামরিক নাগরিকের মধ্যে তারা ছিলেন।

বৃহস্পতিবার গভীর রাতে মার্কিন বাহিনী দক্ষিণ ইরানজুড়ে হামলা চালালে সেতুটিতে আঘাত হানা হয়।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।

বিজ্ঞাপন