মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেতানিয়াহুর আর্জেন্টিনার প্রতি সমর্থন: রাজনৈতিক মেরুকরণের প্রতিফলন

নেতানিয়াহুর আর্জেন্টিনার প্রতি সমর্থন রাজনৈতিক মেরুকরণের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

নেতানিয়াহুর আর্জেন্টিনার প্রতি সমর্থন: রাজনৈতিক মেরুকরণের প্রতিফলন

বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনালের ঠিক আগমুহূর্তে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিশ্লেষকরা মনে করছেন, এই সমর্থনের পেছনে ক্রীড়াপ্রেমের চেয়ে রাজনৈতিক মেরুকরণ বড় হয়ে উঠেছে। ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতে স্পেন এবং আর্জেন্টিনার বিপরীতমুখী অবস্থানকে কেন্দ্র করেই নেতানিয়াহুর এই রাজনৈতিক কূটনীতি গড়ে উঠেছে।

শনিবার (১৮ জুলাই) ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে এক আনুষ্ঠানিক সাক্ষাতের সময় নেতানিয়াহু এই সমর্থনের ঘোষণা দেন। বৈঠকে রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের পাঠানো একটি অডিও শুভেচ্ছা বার্তা নেতানিয়াহুর কাছে হস্তান্তর করেন।

মিলেই নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, 'আপনি আমার বন্ধু, যিনি সবসময় আমাদের সমর্থন করে আসছেন।' নেতানিয়াহু জবাবে বলেন, 'হাভিয়ের, আপনি একজন বন্ধু। আমরা আপনাদের সমর্থন করি।'

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রোববারের ফাইনাল ম্যাচটি মাঠের লড়াই ছাড়িয়ে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মঞ্চে রূপ নিয়েছে। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে স্পেন আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার অবস্থান নিয়েছে, অন্যদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন।

বিজ্ঞাপন