বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বৈঠকে।

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান জানিয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই আহ্বান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির অবসান, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং সংকটের মূল কারণসমূহের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।"

তিনি রোহিঙ্গা জনগণের ন্যায়বিচার ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।

এই অনুষ্ঠানে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন, যা সংকটের সমাধানে একত্রিত প্রচেষ্টার গুরুত্বকে তুলে ধরে।

বিজ্ঞাপন