বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন।

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংকটের মূল কারণ খুঁজে সমাধানের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। তিনি উল্লেখ করেন, সহমর্মিতা প্রকাশের পরিবর্তে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রধানমন্ত্রীর প্রস্তাবিত পাঁচটি পদক্ষেপের মধ্যে প্রথমটি হলো রোহিঙ্গাদের নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করা। দ্বিতীয়ত, বেসামরিক মানুষের ওপর সহিংসতা বন্ধ করে তাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।

তৃতীয়ত, রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা জনগণের জন্য পূর্বানুমানযোগ্য মানবিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। চতুর্থত, বিচার ও জবাবদিহি ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

পঞ্চম প্রস্তাবে, প্রধানমন্ত্রী মাদকভিত্তিক অর্থনীতি, মানবপাচার, ডিজিটাল প্রতারণা, অবৈধ অস্ত্র ও অন্যান্য আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানান।

বিজ্ঞাপন