সৌদি আরবকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করলে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন স্থাপনায় হামলার হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা।
হুতিদের সামরিক উপদেষ্টা জানিয়েছেন, সৌদি বাহিনীকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র যদি যুদ্ধজাহাজ পাঠায় অথবা লোহিত সাগরের কৌশলগত প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, তবে সেটি হবে চরম সীমা লঙ্ঘন।
এদিকে, ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী কয়েকটি এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে নতুন ভিডিও প্রকাশ করেছে হুতিরা। তারা দাবি করেছে, সৌদি সমর্থিত বাহিনীর কাছ থেকে এসব এলাকা দখলে নিয়েছে।
বর্তমানে, চলতি মাসে সৌদি সমর্থিত বাহিনীকে হটিয়ে ইয়েমেনের পশ্চিম উপকূল ও বাব আল-মানদেব এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে হুতিরা।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, নতুন করে শুরু হওয়া সংঘাতে প্রায় ৭০০ মানুষ নিহত এবং ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।