রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইয়েমেনে নতুন সংঘাতে ২ লাখ ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত

ইয়েমেনে নতুন সংঘাতে ২ লাখ ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত, অন্তঃসত্ত্বা নারী ৬ হাজারের বেশি।

ইয়েমেনে নতুন সংঘাতে ২ লাখ ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত

ইয়েমেনে চলমান সংঘাতের কারণে গত আগস্টের শুরু থেকে ২ লাখ ৯০ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, এই বাস্তুচ্যুতদের মধ্যে প্রায় ৬ হাজার ১০০ জন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন।

জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক জানান, এসব অন্তঃসত্ত্বা নারীর মধ্যে ৬০০ জনের আগামী দুই সপ্তাহের মধ্যে সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সংস্থাটি ভ্রাম্যমাণ চিকিৎসা দল ও ধাত্রী পাঠিয়েছে।

এছাড়া, গর্ভকালীন ও মাতৃস্বাস্থ্যসেবার প্রয়োজনীয় সামগ্রীও সরবরাহ করা হচ্ছে। সংঘাতের কারণে আরও ৬৫ হাজারের বেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থীর মানবিক পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, খাদ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় পরিবারগুলোর জন্য ন্যূনতম প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়েছে। গত আগস্ট থেকে ৬০০ জনের বেশি সোমালি শরণার্থীকে স্বেচ্ছায় দেশে ফিরে যেতে সহায়তা করা হয়েছে।

মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত সংস্থাগুলো প্রায় ২ লাখ ৪৯ হাজার বাস্তুচ্যুত মানুষের কাছে খাদ্য, স্বাস্থ্যবিধি রক্ষার সামগ্রী ও জরুরি নগদ অর্থ সহায়তা পৌঁছাতে সক্ষম হয়েছে।

জাতিসংঘ আবারও সংঘাতে জড়িত সব পক্ষকে বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষার আহ্বান জানিয়েছে এবং নিরাপদ মানবিক সহায়তা কার্যক্রম নিশ্চিত করার তাগিদ দিয়েছে।

বর্তমানে ইয়েমেনের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক, যেখানে আগে থেকেই ৫২ লাখের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ছিলেন। হাজার হাজার মানুষ লোহিত সাগর পাড়ি দিয়ে জিবুতিতে আশ্রয় নিয়েছেন।

বিজ্ঞাপন